স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়ের মমেক পরিদর্শন
16 Mar 2025
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন মহোদয় এক সরকারি সফরে ১৬ মার্চ, ২০২৫ ইং তারিখে ময়মনসিংহ মেডিকেল কলেজ পরিদর্শন করেন। এসময় তিনি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন অংশ, বয়েস হোস্টেল এবং লেডিস হোস্টেল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভিন্ন উন্নয়নের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনা করেন। পরিদর্শন শেষে তিনি কলেজ অডিটরিয়ামে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের সাথে মত বিনিময় সভায় মিলিত হন।