স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব মহোদয়ের ময়মনসিংহে আগমন
09 Nov 2024
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিব জনাব এম এ আকমল হোসেন আজাদ মহোদয় ৯ নভেম্বর, ২০২৪ ইং তারিখে সরকারী সফরে ময়মনসিংহ মেডিকেল কলেজে আগমন করেন। তিনি মমেক হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজ-খবর নেন, বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন ও নার্সিং কলেজের একটি প্রশিক্ষণ প্রোগ্রাম উদ্বোধন করেন।