একুশে পদক গ্রহণ করছেন অভ্র টিম, ডাঃ মেহেদী হাসান খান ও তার তিন সহযোগী নির্মাতা
20 Feb 2025
বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদক পেলেন অভ্র কীবোর্ডের প্রধান উদ্ভাবক ডাঃ মেহেদী হাসান খান এবং তার তিন সহযোগী নির্মাতা। ২০ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার তাদের হাতে এই পদক তুলে দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ডাঃ মেহেদী হাসান খান ময়মনসিংহ মেডিকেল কলেজের ম-৪১ ব্যাচের একজন কৃতি ছাত্র এবং প্রখর মেধার অধিকারী ছিলেন। তাঁর একুশে পদক প্রাপ্তিতে আমরা গর্বিত ও আনন্দিত। আমরা তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।